গোলামুর রহমান-লংগদু | ০৪:৪৩ পিএম, ২০২৫-০৩-১৭
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় রাজনগর জোন (৩৭ বিজিবি)"র অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। যার সিজার মূল্য ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা ।
সোমবার (১৭ মার্চ ২০২৫ তারিখ) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর এর দায়িত্বপূর্ণ এলাকায় পাকুয়াছড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে বিজিবি উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ৪০০ সিএফটি সেগুন কাঠ কাঠ জব্দ করে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ২২টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১৮৩১.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করে। যার সিজার মূল্য ৩২,৮০,৫১৫/- (বত্রিশ লক্ষ আশি হাজার পাঁচশত পনেরো) টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি টহলদলের তৎপরতায় রাজস্ব ফাঁকি দেয়া এসকল কাঠ পাচার রোধ করা সম্ভব হয়েছে। কিছু অসাধু কাঠ ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দিয়ে পার্বত্যঞ্চলের বিভিন্ন এলাকা হতে কাঠ পাচার করে থাকে।
উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited